১৭ মার্চ বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ার বাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দেশের শেয়ার বাজার, ব্যাংক-বিমা বন্ধ থাকবে।

সরকারি ছুটি কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে সরকার।

এরই অংশ হিসেবে ১৭ মার্চ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে দেশব্যাপী দোকান ও সুপার শপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।