ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (আমদানী) মো: আল-আমিন জানান, পাঁচ দিন ধরে বন্ধ থাকা সিস্টেম সার্ভার এখনও ঠিকভাবে চালু হয়নি। এ জন্য আমদানি-রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আলম ভুঁইয়া মিঠু জানান, সার্ভার বন্ধ থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম প্রায় স্থবির। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভও করেন সি অ্যান্ড এফ এজেন্টরা।
/এআরআর/এফএস/