এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে পাদুকা প্রস্তুতকারী সমিতির তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। এ হিসেবে দেশে উৎপাদিত জুতায় চাহিদা মেটানো যাচ্ছে না।
চাহিদা মেটাতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে জুতা উৎপাদনে উৎসাহিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরতে তিনি বলেন, দেশে বিদ্যমান কামরাঙ্গীরচর, বকশীবাজার, কেরানীগঞ্জ, ভৈরব, চট্টগ্রাম, চাঁদপুর, নাটোর, জয়পুরহাট, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরসহ সারা দেশে পাদুকা শিল্পগুচ্ছ চিহ্নিত করে সেগুলো উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনের প্রাথমিক খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেক গ্রাহক এতে আগ্রহী হন না।
/ইএইচএস/এফএ/