বাংলাদেশে গ্লোবাল সেলসের ঘোষণা ইতিহাদ এয়ারওয়েজের

ইতিহাদ এয়ারওয়েজসংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইনস ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে ছয় দিনব্যাপী গ্লোবাল-সেলস ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভ্রমণকারীরা বিশেষ মূল্যে টিকিট কিনতে পারবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
ঢাকা থেকে ভ্রমণকারীরা এখন বিজনেস ও ইকোনোমি শ্রেণিতে ভ্রমণ করতে বেছে নিতে পারেন ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা  ও মধ্যপ্রাচ্য জুড়ে থাকা গন্তব্যস্থল। এয়ারলাইনের কেন্দ্রস্থল আবুধাবির মাধ্যমে যাত্রীরা নিউইয়র্ক, টরন্টো, শিকাগো, লন্ডন, ম্যানচেস্টার, রোম, মিলান, প্যারিস, ভেনিস, ডাবলিনসহ বিশ্বব্যাপী বিশেষ অফার নিতে পারবেন।
ইতিহাদ এয়ারওয়েজের বাংলাদেশের জেনারেল ম্যানেজার হানিফ জাকারিয়া বলেন- ‘২৬ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর এর ভ্রমণের টিকেট বিক্রি হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।’

জানা গেছে, বিজনেস ক্লাসের ফিরতি টিকিট ও সকল-অন্তর্ভুক্তিসহ লন্ডনের জন্য ভাড়া- ১,৮২,৯৯৫ টাকা এবং নিউইয়র্কের জন্য ৩,০১,৩৬১ টাকা। ইকোনোমি ক্লাসের ভাড়া লন্ডনের জন্য ৭২ হাজার  টাকা এবং নিউইয়র্কের জন্য ৭০ হাজার ৮৮৯  টাকা থেকে শুরু।

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা তাদের ট্রানজিটের সময় বাড়তি সুবিধা হিসেবে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারিং-এর ক্ষেত্রে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ইউএস প্রি-ক্লিয়ার সুবিধা পাবে।

 

/সিএ/এফএ/আপ-এনএস/