বুধবার সংসদে প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সদস্য শামীম ওসমানের এক সম্পুরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে বিকাল সাড়ে চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
শামীম ওসমানের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, রানা প্লাজা ধ্বসের পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশের পণ্য তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে জিএসপি সুবিধা স্থগিত করে। তাদের দেওয়া ১৭টি শর্ত সবই পূরণ করা হয়েছে। আমাদের গার্মেন্টস মালিক, শ্রমিক ও সরকার সকলের সঙ্গে সম্পর্কও ভাল। তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তারা তা স্বীকারও করে। এরপরেও তারা বলছে পরিস্থিতি ভাল হয়েছে, তবে আরও ভাল করতে হবে। সেটা কী তা তারা বলছে না। আমরাও বুঝতে পারছি না।
মন্ত্রী বলেন, ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়নের সুযোগ না থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ট্রেড ইউনিয়নের আদলে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিশেন গঠন করা হয়েছে। সরকার তৈরি পোশাক শিল্পের নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণ নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেওয়ার যুক্তিসঙ্গত কোন কারণ নেই।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি উদ্দেশ্য করে বলেন, টিকফা কখনোই কার্যকর হবেনা যতক্ষণ পর্যন্ত আমরা জিএসপি আদায় করতে না পারব।
আওয়ামী লীগ দলীয় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এটিএম আবদুল ওয়াহহাবের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। ২০১৩ সালের ২৭ জুন এই সুবিধা স্থগিত করা হয়েছে। এই সুবিধার আওতায় মোট রপ্তানির এক ভাগেরও কম মূল্যের পণ্য সুবিধা পেত। জিএসপি স্থ’গিত সত্ত্বেও যুক্তরাষ্ট্রের রপ্তানির প্রবাহ অব্যাহত আছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ এ্যাকশন প্ল্যান-২০১৩’ বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় আইনগত ও নীতিগত ব্যবস্থা, রপ্তানিযোগ্য সকল তৈরি পোশাক কারখানা ভবনের ফায়ার, ইলেকট্রিক্যাল ও স্ট্রাকচারাল বিষয়ক যাচাই, প্রশাসনিক পদক্ষেপ, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দুইটি এনজিও’র কার্যক্রম পুনরায় চালু করা, জনসাধারণের প্রবেশযোগ্য ডাটাবেইজ প্রতিষ্ঠা, শ্রম ইউনিয়ন রেজিস্ট্রেশন ত্বরান্নিত করা, হটলাইন প্রতিষ্ঠা করা, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় বিশেষ প্রোগ্রাম বাস্তবায়ন, চিংড়ি সেক্টরে শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়গুলি অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে।
/ইএইএস/এপিএইচ/আপ-এনএস/