ইসির সঙ্গে ইসলামী ব্যাংকের সমঝোতা চুক্তি সই

গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন (ইসি) ও ইসলামী ব্যাংকের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এ চুক্তি সই হয়।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও কমিশনের পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল জব্বার, এ এ এম হাবীবুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কমিশনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে ইসলামী ব্যাংক নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে।
/এসআই/এজে