জেমিনি সি ফুড লিমিটেড (জিএসএফএল) ও লেংক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে জেমকন গ্রুপের করপোরেট হেড অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটির মাধ্যমে জেমিনি সি ফুড লিমিটেড বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে সর্বোচ্চ মানের সি ফুড সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সর্বোত্তম সামুদ্রিক খাবারের অনুশীলন, বিশ্ব বাজারে উপস্থিতি প্রসারিত করা এবং সংযোগ উন্নত করার জন্য দুই পক্ষের মধ্যে এই চুক্তি হয়েছে।
এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে LENK Frozen Foods (Asia) Co. Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর হেইকো লেঙ্ক জেমিনি সি ফুড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, ডিরেক্টর কাজী আনিস আহমেদ ও কাজী নাবিল আহমেদসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএসএফএল ইতোমধ্যেই ASC (Aquaculture Stewardship Council), BAP, SEDEX সহ আরও অনেক আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত কোম্পানি। LSFL সম্প্রতি বাংলাদেশে "ASC গ্রুপ ফার্মার্স সার্টিফিকেশন" এর পাইলট প্রকল্পের জন্য ASC এর সঙ্গে একটি MOU স্বাক্ষর করেছে। এই সহযোগিতা জিএসএফএল এবং এলএসএফএল উভয়কেই সেরা সামুদ্রিক খাবারের অনুশীলন ব্যবহারের মাধ্যমে সুবিধা পেতে এবং সম্মিলিতভাবে বাংলাদেশের সিফুড সেক্টরে একটি শক্তিশালী প্রতিযোগী হতে সাহায্য করবে।
জিএসএফএল-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবনী এবং সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামুদ্রিক খাদ্য শিল্পে বিপ্লব ঘটাতে আমরা লেনক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত।’
সহযোগিতামূলক চুক্তিটি বাংলাদেশে সর্বোত্তম কোয়ালিটির সি ফুড উৎপাদন ও সবরাহ নিশ্চিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।