সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত আনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ।
গর্ভনর বলেন, অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ছে। এ কারণে আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও রয়ে গেছে উচ্চ শিক্ষার বাইরে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শিক্ষাবৃত্তির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য সাউথইস্ট ব্যাংক একটি শুভ উদ্যোগ নিয়েছে।
বৃত্তিপ্রাপ্তদের বড় অংশই গ্রামাঞ্চলের এবং তাদের অভিভাবক ক্ষুদ্র কৃষক। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খুলে বৃত্তির টাকা দেওয়া হলে আর্থিক অন্তর্ভুক্তি আরও বেগবান হবে বলে মন্তব্য করেন ড. আতিউর রহমান। তিনি বলেন, আমরা মানবিক দায়বোধসম্পন্ন ব্যাংকিং খাত দেখতে চাই। সিএসআর খাতে ব্যাংকগুলোর পরিকল্পিত ব্যয় দেশের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে আসবে বলে আমার বিশ্বাস।
সাউথইস্ট ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ২০১০ সাল থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। এ বছর ব্যাংকটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুইশ ও স্নাতক পর্যায়ের ৬০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে।
/জিএম/এসএম/