১৫৭টি উপজেলায় মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় এ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে সেখানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা ভোটের দিন বন্ধ থাকবে। এছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব উপজেলায় অবস্থিত ফাইন্যান্স কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথও মঙ্গলবার বন্ধ থাকবে।