আলোচিত গরুর খামার সাদিক এগ্রোর ১ কোটি ৩২ লাখ টাকা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ফাঁকি দিতে সাদিক এগ্রো ১০ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করেছিল বলে জানিয়েছে এনবিআর। বুধবার (১০ জুলাই) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটির গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চার দোকানে অভিযান চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে এনবিআর। পরবর্তীতে জব্দ করা নথি পর্যালোচনা করে দেখা যায়, সাদিক অ্যাগ্রো ১০ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করেছে। সেখান থেকে সরকার ১ কোটি ৩২ লাখ টাকা ভ্যাট হিসেবে পেত।
আরও পড়ুন-
গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর অবৈধ অংশ
সাদিক এগ্রোর জায়গায় বিনোদন পার্ক করবে ডিএনসিসি