ভারত-বাংলাদেশ কটন ফেস্ট হচ্ছে ঢাকায়

বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভ্যালের উদ্বোধন‘বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভ্যাল ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। শনিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এই কটন ফেস্টের উদ্বোধন করেন। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ),ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন লিমিটেড (আইসিএএল), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) যৌথভাবে এই ফেস্টের আয়োজন করেছে।




বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ফেস্টিভ্যালে অংশ নেন। তুলা থেকে সুতা উৎপাদন ও এর চ্যালেঞ্জসমূহ, বাংলাদেশের বন্দর সুবিধা, বাংলাদেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোর অবকাঠামো নিয়ে আলোচনা হয় সেখানে।      



শ্রিংলা জানান, বাংলাদেশের স্পিনিং মিলগুলোর জন্য প্রয়োজনীয় তুলা ও সুতার প্রধান যোগানদার ভারত। বাংলাদেশে ভারতের রফতানির মোট ২২,৫ শতাংশই এ জাতীয় পণ্য বলেও জানান তিনি।

/এফএস/এপিএইচ/