প্রধানমন্ত্রী ও বিধাতার কাছে কৃতজ্ঞ আতিউর

আতিউর রহমানআমি মুক্তিযুদ্ধর চেতনায়, বঙ্গ চেতনায় বিশ্বাসী একজন মানুষ। আমি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। তিনি আমাকে তিল তিল করে গড়ে তুলেছেন। তার উপদেশ নিয়েই আমি বাংলাদেশ ব্যাংককে এগিয়ে নিয়ে গেছি।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির দায় মাথায় নিয়ে পদত্যাগ করার পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন আতিউর রহমান।

বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী এ গভর্নর বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিয়োগপত্র দিয়েছিলেন, সে কারণে আমি তার হাতেই পদত্যাগপত্র দিয়েছি। তিনি ভীষণ মর্মাহত হয়েছেন, দু’চোখ দিয়ে তার পানি পড়েছে, তারপরও তিনি সেটি গ্রহণ করেছেন। গ্রহণ করার পর তিনি বলেছেন, আমাদের দেশে স্বেচ্ছায় পদত্যাগের সংস্কৃতি নেই, আপনি সেই দৃষ্টান্ত করে দেখালেন। আপনি একজন সাহসী মানুষ। আপনি অর্থনীতিকে স্থিতিশীল করেছেন। প্রধানমন্ত্রীর এই কথার পর আমার আর কী চাওয়ার থাকতে পারে?’

তিনি আরও বলেন, ‘আমার বিবেক, দেশপ্রেম, বঙ্গবন্ধু, তার কন্যা এবং দেশের মানুষের প্রতি যে আনুগত্য, তাই দিয়ে আমি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করেছি। আমি প্রধানমন্ত্রী ও বিধাতার কাছে কৃতজ্ঞ।’

/ইউআই/এজে/