সরিয়ে দেওয়া হলো ব্যাংকিং সচিবকেও

ড. এম আসলাম আলমঅর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় অবহেলার দায়ে তাকে সরিয়ে দেওয়া হলো বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। এর আগে একই ঘটনায় পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এরপর সরকারের ওপর মহলের নির্দেশে বিকেলে দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকেও তাদের পদ থেকে অপসারণের কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
/এসআই/এমএনএইচ/