লুব্রিকেন্ট শিল্প সারা বিশ্বেই দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এর দারুণ সম্ভাবনা এবং ভবিষ্যৎ আছে। এ খাতে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডাস্ট্রিয়াল সেমিনার ২০২৫’- এ এসব কথা বলেন বক্তারা।
রবিবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে লুব্রিকেন্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশ নেন। বিশেষজ্ঞরা লুব্রিকেন্ট শিল্পে বাংলাদেশে অবস্থান ও এর ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেন।
ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে দ্রুত বর্ধনশীল শিল্প খাতগুলোর মধ্যে লুব্রিকেন্ট অন্যতম। পরিবেশবান্ধব, উন্নত প্রযুক্তিনির্ভর এবং টেকসই লুব্রিকেন্ট উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হলে এই খাতে বিনিয়োগ ও গবেষণা বাড়ানো প্রয়োজন।’
সেমিনারে আরও কথা বলেন পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনাল -এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্টস বিভাগের প্রধান চং ওয়েন হং এবং ইউনাইটেড লুব অয়েল লি. এর জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসানসহ অন্যরা।