স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। দুই দিনের ব্যবধানে নতুন করে ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী,

২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।
২১ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

এর আগে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

২২ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৬২৮ টাকা।
২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা।
১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং
সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ২ হাজার ২২৮ টাকায় কেনাবেচা হবে।