বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

বিদেশে থেকেও পর্ষদ সভায় অংশ নেওয়া যাবে

বাংলাদেশ ব্যাংকএখন থেকে বিদেশে অবস্থান করেও নন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়া যাবে। এমন কি বিদেশে থেকেই পর্ষদ সভায় সভাপত্বি করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ লোপাটে জড়িত ২০ বিদেশি শনাক্ত
এর ফলে দায়িত্বশীল কোনও ব্যক্তি বিদেশ সফরে থাকলেও সভা আটকে থাকবে না। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক সময় আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক দেশের বাইরে থাকার কারণে বোর্ডসভা করতে বিলম্ব হয়। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকে। তিনি বলেন, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।


আরও পড়ুন: কারা চালাচ্ছেন আইএসের বাংলা ওয়েবসাইট?

 

এদিকে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোনও আর্থিক প্রতিষ্ঠানের  চেয়ারম্যান বা পরিচালকের দেশের বাইরে অবস্থানজনিত কারণে পরিচালক পর্ষদ বা নির্বাহী কমিটি বা নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন  গ্রহণ সাপেক্ষে তা সম্পন্ন করা যাবে।’

জিএম/এপিএইচ