বৃহস্পতিবার ভোরে কানাডার উদ্দেশ্যে শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেন।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মো. আনোয়ারুল আলম, সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এ এফ মাহমুদ।
প্রতিনিধিদল আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অব কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম পরিদর্শন করবেন।
সেখান থেকে আগামী ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস স্টেটের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যালয়, বাণিজ্য উন্নয়ন দফতর, নিউইর্য়ক সিটির ক্ষুদ্র ব্যবসায় সেবা কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও ব্যবসা ও শিল্প প্রশাসন দফতর, বোস্টনের আর্থিক ব্যবস্থাপনা ইনস্টিটিউট পরিদর্শন করবেন।
আগামী ৪ মে শিল্পমন্ত্রী নেতৃত্বে ওই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
/এসআই/এসএনএইচ/