শিশুকেন্দ্রিক বাজেট বেড়েছে ২৯ শতাংশ

শিশুকেন্দ্রিক বাজেট২০১৬-১৭ অর্থবছরে সাত মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ ঘটেছে শিশুদের কল্যাণে গৃহিত কার্যক্রম ও প্রকল্পগুলোতে। ফলে এই সময়ে শিশুকেন্দ্রিক বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ২৯ শতাংশ।
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার বিভাগ, নির্বাচিত সাত মন্ত্রণালয়, শিশু কেন্দ্রিক মন্ত্রণালয় গত অর্থবছরের বরাদ্দ ছিল ৮৪০ দশমিক ২৪ বিলিয়ন। এ বছর তা দাঁড়িয়েছে ১০২২ দশমিক ৯২ বিলিয়ন টাকা।
এর আওতায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, শিশুদের বিষয়ে শিশুদর মতামত নেওয়া, বাল্যবিবাহ নিরসনে পর্যাপ্ত বরাদ্দ, শিশুশ্রম নিরসনে কর্মসূচি, স্কুল ফিডিং এ সুযোগ তৈরি করে দেওয়াসহ দশটি পর্যবেক্ষণ হাজির করেছে মন্ত্রণালয়।

বিকশিত শিশু: এবার শিশু বাজেট ২০১৬-১৭ উপস্থাপন করা হয়েছে সমৃদ্ধ বাংলাদেশ শিরোনামে। উদ্দেশ্য অংশে বলা আছে- শিশু বাজেট শিশুদের জন্য প্রথম বাজেট নয় বরং এটি হচ্ছে একটি কাঠামো যা শিশুদের আর্থ-সামাজিক অধিকার আদায় করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই মানবউন্নয়ন প্রয়াস শুরু করার ক্ষেত্রে সরকারি খাতের বিনিয়োগের প্রকৃতি ও পরিধি নির্ধারণে নির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।
শিশু বাজেট অর্থ আলাদা বাজেট নয় বরং শিশুদের অধিকার ও প্রয়োজনের বিষয়গুলো কিভাবে সন্নিবিষ্ট হয়েছে তা তুলে ধরার চেষ্টা।

/ইউআই /এএইচ/

আরও খবর পড়ুন-

টাকাব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাই থাকছে