সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ভাতা প্রদান করা হবে ইলেকট্রনিক পদ্ধতিতে

বয়স্ক ভাতাসামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের ভাতা প্রাপ্তি দ্রুত ও সঠিক সময়ে নিশ্চিত করার লক্ষ্যে তা ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। এর ফলে আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়বে বলেও অভিমত দেন তিনি।
এসময় বয়স্ক ভাতা, বিধবা, স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলা ভাতার হার ১০০ টাকা থেকে ৫০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেন তিনি। তাছাড়া অসচ্ছল প্রতিবন্ধী ভাতার হার ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় এবং হিজড়াদের জীবনমান উন্নয়নে তাদের বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে ৬০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেটে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় উন্নীত করারও প্রস্তাব করেন তিনি।
/এসজি/এএইচ/

আরও খবর পড়ুন-

সংসদে অর্থমন্ত্রীউচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের ৪ সূত্র