সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ প্রায় ৫৩ হাজার কোটি টাকা

বাজেট ২০১৬-১৭প্রস্তাবিত ২০১৬-১৭ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ৫২ হাজার ৮৭০ কোটি টাকা। যা বাজেটের মোট বরাদ্দের ১৫ দশমিক ৫২ শতাংশ।
এর মধ্যে শুধুমাত্র কর্মকর্তাদের জন্য ৬ হাজার ৯১০ কোটি টাকার বরাদ্দ চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ২২ হাজার ৯১ কোটি টাকা। সবার ভাতা বাবদ বরাদ্দ চাওয়া হয়েছে ২৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ ছিল ৪৪ হাজার কোটি টাকার বেশি। তবে ৩ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে।

অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ফলে এ খাতে খরচ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষার বিষয়টিও

/এসআই/এনএস/টিএন/আপ-এআর/