১৬ আগস্টের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বন্ধ হবে সিটিসেল!

সিটিসেলমোবাইল টেলিকম অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। আগামী ১৬ আগস্টের মধ্যে এই টাকা পরিশোধ না করলে বন্ধ করে দেওয়া হতে পারে অপারেটরটি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সরকারের বেঁধে দেওয়া সময়ে বকেয়া পরিশোধ না করলে অপারেটরটির লাইসেন্স ও তরঙ্গ (স্পেক্ট্রাম) বাতিল এবং অপারেশন বন্ধ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বিটিআরসি সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণ করতে বলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সিটিসেল বকেয়া অর্থ পরিশোধের জন্য বিভিন্ন সময়ে অঙ্গীকার করলেও সেই অঙ্গীকার ভঙ্গ করে বকেয়া পরিশোধে বিরত থাকে।

/এইচএএইচ/এবি/
আরও পড়ুন:

‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ বৈঠকিতে বক্তারা: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে

গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে