ইসলামী ব্যাংককে এগিয়ে নেওয়ার আহ্বান

ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে ব্যাংকের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ব্যাংকের নতুন পর্ষদে চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ আল মাসুদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী ও শাখাপ্রধানদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যাংকের চেয়ারম্যান এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের জোনপ্রধান, ৩৯৫টি শাখার ব্যবস্থাপক এবং ২৫৩টি উপশাখার ইনচার্জরা অংশ নেন।