বাজেট ‘ভালো নাকি মন্দ’ বুঝবেন কী করে

জাতীয় বাজেট ‘ভালো নাকি মন্দ’ হলো, এটা শুধু আয়-ব্যয়ের বড় অঙ্ক দেখে বোঝা যায় না। বেশ কয়েকটি বিষয়ে ‘হ‍্যাঁ’- ‘না’ উত্তর খুঁজে নিয়ে বুঝে নিন, কেমন বাজেট হলো।

বাজেটটা ভালো কিনা বোঝার জন্য কয়েকটা মূল দিক একসঙ্গে দেখতে হয়। তারমধ‍্যে অন‍্যতম কার ওপর চাপ বাড়লো; সবচেয়ে দ্রুত বোঝার জায়গা এটা। 

নিত্যপ্রয়োজনীয় জিনিসে শুল্ক বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ে। আয়কর কাঠামো যদি বেশি ন্যায্য হয় যেখানে ধনীদের জন‍্য বেশি, গরিবদের জন‍্য কম, সেটা তুলনামূলক ভালো। 

জেনে নিতে পারেন দাম বাড়বে নাকি নিয়ন্ত্রণে থাকবে। আমদানি শুল্ক, ডলারের খরচ, জ্বালানি ভর্তুকি কমানো দেখে বুঝবেন দাম বাড়ার ঝুঁকি। খাদ্য ও জ্বালানিতে সহায়তা থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য হয়। তার মানে ভালো বাজেট সাধারণত ‘মুদ্রাস্ফীতি কম রাখার চেষ্টা’ করে। 

শুধু বড় বড় প্রকল্প নয়, বাস্তবে চাকরি সৃষ্টি হচ্ছে কিনা সে প্রশ্ন করুন। বাজেট “ভালো” হয় যদি মানুষ বাস্তবে আয় বাড়ার সুযোগ পায়।

সরকার কতটা ঋণ নিচ্ছে আর আয়-ব্যয়ের ঘাটতি কত বড় সেটা জেনে নিন। বেশি ঘাটতি মানে ভবিষ্যতে কর বা মূল্যস্ফীতি চাপ আসার ঝুঁকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত হলো বাজেট যতই ভালো হোক, বাস্তবায়ন না হলে কোনো লাভ নেই।