আসন্ন পবিত্র রমজান মাসে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দুপুরে জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
দেশের সব তফসিলি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে— হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো।
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মি. হতে ১টা ৩০ মি. পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বাংলাদেশ ব্যাংক বলছে, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।