মন্ত্রী আজ রবিবার চট্টগ্রামে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত ‘বে অব বেঙ্গল গ্রোথ ট্রায়াঙ্গল অ্যান্ড দি সাউথ সিল্ক রুট কমপ্লিমেন্টিং ভিশন-২০২১’ শীর্ষক ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য এমএ লতিফ, বাংলাদেশে কানাডার হাই কমিশনার, মিশরের রাষ্ট্রদূত, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, এফবিসিসিআই’র সহসভাপতি সফিকুল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, একে খান গ্রুপের এমডি সালাহউদ্দিন কাশেম খান এবং পশ্চিম বাংলা চেম্বার সভাপতি।
পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের একটি কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তিনি শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগের বর্ণনা দিয়ে বলেন, পৃথিবীর অর্থনীতির পরিবর্তন আসে মানুষের জীবনের পরিবর্তনের মতোই। যুক্তরাষ্ট্র, জাপান ও চীন উন্নয়নের শীর্ষ আসন ধরে রেখে চলেছে। এখন আমাদের সময়।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আর পেছাবে না। এর কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি বলেন, প্রতিটি জাতির সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে। আমাদেরও এসেছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের পর আমাদের প্রবৃদ্ধি হবে শতকরা আট ভাগ। আমরা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করছি বলে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
/এসআই / এএইচ /