ঢাকায় আগামী ১৬ জুন শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ‘ইনটেক্স সাউথ এশিয়া’, চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শো চলবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা হলে শো’র উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং। ‘ইনটেক্স সাউথ এশিয়া’র আয়োজক ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড।
বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে প্রায় ১২০টিরও বেশি প্রতিষ্ঠান বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য সর্বশেষ অফার প্রদর্শন করবে।
ইনটেক্স সাউথ এশিয়ার লক্ষ্য হলো— ক্রেতাদের ব্যক্তিগতভাবে ব্যবসায়িক মিটিংয়ে যুক্ত করে সরবরাহকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের আগ্রহকে বাড়ানো।