নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসাধারণ মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেড। নোয়াখালীর বেগমগঞ্জে ২৭ ফেব্রুয়ারি শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদুল আলম এমপি, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদ এর প্রশাসক ডা. এ বি এম জাফর উল্লাহ, বেঙ্গল গ্রুপ ও আরটিভি’র ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল।
/এএইচ/