বুধবার থেকে ব্যাংকে লেনদেন ৪টা পর্যন্ত

বুধবার (৩১ জুলাই) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকগুলো দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।’

এদিকে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।