চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।