বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের ব্যাংক লেনদেনের তথ্য খতিয়ে দেখা শুরু করেছে সংস্থাটি। পাশাপাশি তার স্ত্রী সুমা ইসলামের ব্যাংক হিসাবও পর্যালোচনার আওতায় আনা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোকে তিনি ভুয়া দাবি করলেও এর পরদিন (১৯ আগস্ট) তিনি অফিসে যাননি। ২০ আগস্ট অফিসে উপস্থিত হলে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. মতিউর রহমান এবং যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম (সদস্যসচিব)। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর চলতি বছরের ১৬ জানুয়ারি বিএফআইইউ প্রধান