রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। পরে পরিচালনা পর্ষদের সদস্য এ এইচ এম মঈন উদ্দীন বক্তব্য রাখেন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। এজেন্ডাভুক্ত সব প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এ সময় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, এ বি এম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ সভায় অংশ নেন।

ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি এবং ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।