সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক সাধারণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।