পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাকে পক্ষে মহাব্যবস্থাপক এস এম আমিনুল হক চুক্তিতে সই করেন। এ সময় পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলমসহ উভয়পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন নির্মিতব্য উপকেন্দ্রগুলো হচ্ছে—রাজশাহী ২৩০/১৩২ কেভি উপকেন্দ্র, পাবনার ভাঙ্গুরা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও রংপুরের মিঠাপুকুর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র। এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মাদারীপুর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মংলা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও বাগেরহাট ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের সম্প্রসারণের কাজ করা হবে।
সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে আশেপাশের জেলা ও উপজেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত যাবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
চুক্তিতে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে টার্ন-কি পদ্ধতিতে উপকেন্দ্রগুলো নির্মাণ ও সম্প্রসারণ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে এনার্জিপ্যাক।