তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মুন্সীগঞ্জের মোক্তারপুর ব্রিজ সংলগ্ন ধলেশ্বরী নদীতে এইচডিডি পদ্ধতিতে নদী ক্রসিংয়ের মাধ্যমে নবনির্মিত গ্যাস পাইপলাইনের সঙ্গে বিদ্যমান গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।