‘গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হতে হবে’

নসরুল হামিদ (ফাইল ছবি)বিদ্যুৎ  জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পরিবহন ও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হতে হবে। নিয়ম অনুযায়ী দুই ধরনের সিলিন্ডার পর্যবেক্ষণের দায়িত্ব জ্বালানি বিভাগের।’ 

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি বিশবিদ্যালয়ে সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কারণ চকবাজার ট্র্যাজেডির জন্য অনেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করছে।

দেশে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এবং তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারে করে ব্যবহার করে গ্রাহক।  বিস্ফোরক পরিদফতর  রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি ( আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ( বিপিসি) এসব সিলিন্ডারের দেখাশুনা করে। কিন্তু এ তিন প্রতিষ্ঠানেরই কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে  প্রতিমন্ত্রী বলেন, বিস্ফোরক পরিদফতর ও আরপিজিসিএল-কে নজরদারি বাড়াতে হবে।’

আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে এলএনজি এনে বিক্রি করছে। সরকারের পক্ষে এককভাবে এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এজন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো।