গ্রিন রোড কি দোকান বন্ধের নির্দেশনার বাইরে?

ঘড়ির কাঁটায় রাত ৮টা ১৭, তখনও জমজমাট রাজধানীর গ্রিন রোড। বন্ধ হয়নি দোকানপাট। ফুটপাতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা মালপত্র সারাদিন যেমন ছিল তখনও তেমনভাবেই রাখা। চলছিল বেচা-কেনা।

শনিবার (২৩ জুলাই) মেসার্স আলী বেডিং স্টোর, হোসেন বেডিং স্টোর, জনতা লিভিং ট্রেড, আলমগীর বেডিং স্টোর, ইউনাইটেড পেইন্ট অ্যান্ড হার্ডওয়ার, আরাফাত গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, মায়ের দোয়া ব্যাটারি, ভাই ভাই ইলেকট্রিক, নিশাত ইলেকট্রিক, সিটি রেন্ট-এ-কার, সানি স্যানিটারিসহ অন্যান্য দোকানপাট ৮টার পরও খোলা ছিল।IMG-20220723-WA0013

বিদ্যুৎ বিভাগ থেকে রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা থাকলেও গ্রিন রোডের দুই পাশের দোকানপাটগুলোতে সে নির্দেশনা মানতে দেখা যায়নি। ডিপিডিসির গাড়ি নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘুরে ঘুরে সংযোগ বিচ্ছিন্ন করার যে উদ্যোগ গত কয়েকদিনে দেখা গিয়েছিল, আজ শনিবার রাতে সেই উদ্যোগও ওই এলাকায় দেখা যায়নি।gr1