‘এতটুকু শিশুকে কোনও মানুষ গুলি চালাতে পারে!’

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক  মো. কাওসার আমীর আলী বলেছেন, শেখ রাসেল তার ছোট্ট জীবনে পিতাকে খুব কম সময় কাছে পেয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততা, কারাবন্দি জীবন শেখ রাসেলকে পিতৃস্নেহ থেকে করেছে বঞ্চিত। রাসেলের জন্মদিনে আনন্দ না করে বরং ইতিহাসের সেই কাল রাতের কথা উঠে আসে। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। ভাবতেই গা শিউরে ওঠে, এতটুকু শিশুকে কোনও মানুষ গুলি চালাতে পারে!’

মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ডেসকোর প্রশিক্ষণ ভবনে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ডেসকোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে বিদ্যুৎভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেসকোর কর্মকর্তারা।  ডেসকোর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাহী প্রকৌশলী প্রকৌশল জগদিশ চন্দ্র মণ্ডল বলেন, ‘শেখ রাসেলের দুরন্তপনা এবং চারিত্রিক বৈশিষ্ট্য যেনো আমাদের সন্তানদের মাঝে জাগ্রত করতে পারি, সে চেষ্টা করতে হবে। আরও বক্তব্য রাখেন ডেসকোর নির্বাহী প্রকৌশলী (সংগ্রহ) এ কে এম মহিউদ্দিনসহ ডেসকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।