১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) প্রায় ১০ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আবাসিক ও সিএনজি সব ধরনের গ্রাহকের গ্যাস বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও তিতাস জানায়।