এদিকে, লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকেরও সামান্য বৃদ্ধি হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও বুধবারের তুলনায় ৭.৯২ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) দাঁড়িয়েছে ৪৫৮১.৩৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বশেষ ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি টাকা। এর একদিন পরই লেনদেন নেমে যায় ৪০০ কোটি টাকা ঘরে। এরপর টানা ৫ কার্যদিবসেই ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড। দিনশেষে এই কোম্পানিটির ৫৬ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা। ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। এরপর রয়েছে যথাক্রমে, বিএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেল।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.১১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৯০.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিএসসিএক্স’এ লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।
/জিএম/এমএনএইচ/