চারঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সকাল ৭টার দিকে চারঘাটের আস্করপুর গ্রামের মুকুল আলীর মেয়ে মিম খাতুন (৭) স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এরপর বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়তে পারেন:
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বড় সেনভাগে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) বিপরীতমুখী নাটোরগামী পাওয়ার ট্রলিকে সামনে থেকে চাপা দেয়। এ ঘটনায় চালক ও হেলপার গুরুত্বর আহত হন। এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পাওয়ার ট্রলির চালক নাজমুলকে (২৫) মৃত ঘোষণা করেন। এছাড়া, আহত পাওয়ার ট্রলির হেলপার পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের হাসানকে (২২) গুরুত্বর অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
/এমএনএইচ/