সুন্দরবনে আগুনের ঘটনায় সতর্কতা জারি, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে আগুনসুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে আগুন লাগার ঘটনায় ওই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

বার বার ধানসাগর স্টেশনের পঁচিশ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার সকাল থেকে ওই রেঞ্জের সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৈহিদুল ইসলাম সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুন্দরবনে চার দফা আগুন লাগার ঘটনায় ৬ সদস্যেরর একটি কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তদন্ত কমিটির সদস্য সচিব বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বলেন, তদন্ত কমিটিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে এই কমিটির প্রধান করা হয়। এছাড়া কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, কোস্টগার্ড,  ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বন বিভাগকে সদস্য রাখা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ে জনমনে প্রশ্ন

এই কমিটি আগামী ১০ কার্য দিবসের মধ্যে সুন্দরবনে বার বার আগুন লাগার কারণ উদঘাটন ও আগুনে বনভূমির  ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রতিবেদন জমা দিবেন।

তিনি আরও বলেন, ওই রেঞ্জে সব ধরনের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জেলে বাওয়ালি, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।

 /এনএস/এএ/