ঝালকাঠিতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

ঝালকাঠিঝালকাঠি সদর উপজেলা পোনাবালিয়া ইউনিয়নের সিলারিশ গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা যায়, ওই গ্রামের মো.রহমান হাওলাদারে স্কুল পড়ুয়া মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে  পার্শ্ববর্তী খুলনা গ্রামের কালাম হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে মো.হোসেন হাওলাদারের বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। রান্নাও সম্পন্ন হয়েছে। বরপক্ষ অর্ধশত লোক নিয়ে কনের বাড়িতে হাজির। এমন সময় ঝালকাঠি সদর থানার এসআই বেলায়েত হোসেন বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।
আরও পড়ুন: মা জানেন জুলহাজ বিদেশে চিকিৎসাধীন
তিনি জানান, কনে মুক্তার আক্তার (১৭) পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।বর মো. হোসেন হাওলাদার (১৯) একাদশ শ্রেণীর ছাত্র। দু’জনেই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মানবিক দিক বিবেচনা করে রান্না করা খাবার অতিথিদের খাওয়ানো হয়েছে।
/এমএসএম /