কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরও জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে একদল পুলিশ তাকে ধরতে তার বাড়িতে অভিযানে যায়। ওই সময় তিনি পুলিশকে দেখে দরজা বন্ধ করে নিজের শরীরে নিজে আঘাত করেন। বিষয়টি দেখে তার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ তাকে বাড়ি থেকে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
/এমপি/