বেনাপোলে ৪৯ কেজি ভারতীয় ইমিটেশন জুয়েলারি আটক

বেনাপোল কাস্টমসবেনাপোল চেকপোস্টে এক নারীর লাগেজ থেকে ৪৯ কেজি ভারতীয় ইমিটেশন জুয়েলারি আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। যার বর্তমান বাজার মূল্য ১২ টাকার বেশি।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ বিপুল পরিমান জুয়েলারি আটক করা হয়।
জানা যায়, পাসপোর্টধারী যাত্রী রহিমা খাতুন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। তিনি যশোরের আব্দুস সাত্তারের স্ত্রী। এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশী করে এ বিপুল পরিমান ভারতীয় জুয়েলারি আটক করেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার সমাদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইমিটেশন জুয়েলারি জব্দ করে কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
/এসএনএইচ/