ফরিদপুরে বৃ‌ষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায়



ফরিদপুরে ইস্তেস্কার নামাজ আদায়গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় ফরিদপুরে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
রবিবার সকাল ৮টায় শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জোহরা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা খলিলুর রহমান।
নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন ফরিদ শাহ দরগাহ মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ। দেশকে অবাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
/এসএনএইচ/