রবিবার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, চলছে শেষ মুহুর্তের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের কাছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউপনিয়নে ৫ জন, উত্তরভাগে ৩ জন, মুন্সিবাজারে ৩ জন, পাঁচগাঁওয়ে ৬ জন, রাজনগরে ৩ জন, টেংরায় ৫ জন, কামারচাকে ৩ জন, মনসুরনগরে ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ৭ জন, টিলাগাওয়ে ৭ জনম পৃথিমপাশায় ৮ জন, কর্মধা ইউনিয়নে ৪ জন, হাজীপুর ইউনিয়নে ৬ জন এবং শরীফপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
/এসএনএইচ/