শ্রীমঙ্গলে ৬ ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ঘোষণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনপঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রবিবার দুপুরে শহরের পূর্বাশা আবাসিক এলাকায় হামহাম ভিআইপি গেস্ট হাউজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এই মনোনয়ন দেওয়া হয়।
সরফরাজ আলী বাবুলের সভাপতিত্বে ও এম ইদ্রিস আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী, মো.শাহাব উদ্দিন,মো.সেলিম আহমেদ,মো.মবশ্বির মিয়া,বাদশা মিয়া কাজল,সোলেমান আহমেদ মানিক, মো.আজির উদ্দিন,আব্দুস শহিদ নানু, আব্দুল মান্নান এলাইছ, মো.জামাল আহমেদ,ইসমাইল মেম্বার,নিলু আহমেদ, মাও.ফজলুর রহমান,মো.সেলিম আহমেদ,আবু জাফর মো.সুয়েব ও মাসুম আহমেদ।

আরও পড়তে পারেন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

টেলিকনফারেন্সের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। 

তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্বেও আমরা শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নের মধ্যে ৬টিতে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে প্রার্থী দিতে পেরেছি। সবাই ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করলে  ৬টিতেই আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। 

যারা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেলেন,১নং মির্জাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়া,২নং ভূনবীর ইউনিয়নে মো. ফারুক আহমেদ,৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে মো. ইমাদ আলী,৪নং সিন্দুরখান ইউনিয়নে ইয়াছিন আরাফাত রবিন, ৫নং কালাপুর ইউনিয়নে মো. আব্দুল হাই ও ৬ নং আশিদ্রোন ইউনিয়নে মো. তাজ উদ্দিন তাজু।

 আরও পড়তে পারেন: বাফুফে নির্বাচন নিয়ে যা হলো এবার

বিএনপির স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ ও পরিচালনা সেলের সমন্বয়কারী মো. শাহজাহান স্বাক্ষরিত পত্রে দলীয় মনোনয়ন দেওয়া হয়। বাকি ৩টি ইউনিয়নে প্রার্থী না দেওয়ার কথা জানানো হয়।

 

/এমএসএম/