মানিকগঞ্জের অসচ্ছল সংস্কৃতিকর্মীরা পেলেন মন্ত্রণালয়ের চেক

চেক গ্রহণ করছেন সাঈদুর রহমান বয়াতিমানিকগঞ্জে অসচ্ছল ৩৮ জন সংস্কৃতিকর্মীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস অসচ্ছল সংস্কৃতিসেবীদের কল্যাণ ভাতার চেক প্রদান করেন।
জানা গেছে, এখন থেকে মানিকগঞ্জের যাত্রা, বাউল, ভাটিয়ালি, কবিগান, বৈঠকি গানসহ লোকসংস্কৃতিতে অবদান রাখা ৩৮ জন অসচ্ছল সংস্কৃতিকর্মী প্রতিমাসে ১২০০ টাকা থেকে আড়াইহাজার টাকার মাসিক ভাতা পাবেন।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক গাজী আসাদুজ্জামান কবির, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, শিল্পী সুলতান সেলিমসহ প্রমুখ।

আরও পড়তে পারেন: ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

/এমও/