গাজীপুরে মেলার প্যান্ডেলে ভ্রাম্যমাণ আদালতের আগুন

মেলার প্যান্ডেলে ভ্রাম্যমাণ আদালতের আগুনগাজীপুরের মেলার প্যান্ডেল আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় শ্রীপুরের ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে মেলার আয়োজন পুড়িয়ে দেওয়া হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, মেলা আয়োজনের কোনও অনুমতি নেই। এছাড়া সামাজিকভাবে এলাকাবাসী অভিযোগ করেছে। বিজিবি সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীদের নিয়ে অভিযান চালিয়ে প্যান্ডেলে আগুন দিয়ে মেলা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মেলার কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মেলার সব আয়োজন চলে রাতে। দিনে মেলায় কেউ থাকে না। এরকমভাবে বিরতি দিয়ে গত কয়েক মাস যাবৎ স্থানীয় একটি মহলের যোগসাজশে মেলার নামে অশ্লীলতা চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে গেছে।

আরও পড়তে পারেন: ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

/এমও/