চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সড়ক দুর্ঘটনাকক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে ৭ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীতে এই দুর্ঘটনা ঘটে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান,কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে চকরিয়ামুখী চান্দের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটিদল দ্রুত ঘটনাস্থল গিয়ে লাশগুলো উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
চকরিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ ছাবের জানান, সড়ক দুর্ঘটনার ৮জনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। অবস্থা অবনতি হওয়ায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/জেবি/